বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৩৫ এএম, ২০২১-১২-০২
সমুদ্র পৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এতে চারটি রিসোর্ট, দুইটি রেষ্টুরেন্ট ও একটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই।
তিনি জানান ২ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪ ঘটিকায় অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্র পাত হয়ে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পরে অবকাশ রিসোর্ট,সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট , মনটানা রিসোর্ট, মারুতি রেষ্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মানাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুজে বের করার চেষ্টা করছি। সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে। দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
গভীর রাতে আগুনের সূত্র পাত হওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে, ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করেন এখন পর্যন্ত কোন ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited